কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ এ ০৬:৪৭ PM

রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৪-০৭-২০২৬ আর্কাইভ তারিখ: ১৪-০৭-২০২৭

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গত ১৩ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ রানীনগর এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার তালাইমারী শহিদ মিনার গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মো: রাতুল (২১)-কে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন