কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ এ ০৬:৫১ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৪-০৭-২০২৬ আর্কাইভ তারিখ: ১৪-০৭-২০২৭
আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য এসকাফ সিরাপ উদ্ধার করেছে।
গত ১২ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ১০টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানা পুলিশ টাংগন পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একই এলাকার মো: ডাশু মণ্ডল ওরফে ডাবুর ছেলে মো: তুষার আলী (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে পলাতক আসামির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখা ২৬ বোতল অবৈধ নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি তাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।