কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ এ ০৬:৫৫ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৪-০৭-২০২৬ আর্কাইভ তারিখ: ১৪-০৭-২০২৭
আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
আজ ১৪ জুলাই ২০২৬ তারিখ বেলা আনুমানিক সাড়ে ১০ টার দিকে মহানগরীর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মো: সানোয়ার হোসেন ওরফে সানু (৬০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির অপরাধ সংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় তার বিরুদ্ধে আরএমপি’র শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।