কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ৯ জুন, ২০২৫ এ ০৮:১২ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০৯-০৬-২০২৫ আর্কাইভ তারিখ: ০১-০১-২০৩১

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৫ জন গ্রেপ্তার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৫ জন গ্রেপ্তার হয়েছে।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মী মো: আব্দুল্লা বিন রীশারী ওরফে প্রান্ত (৩১) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার আব্দুল্লাহ আল বিন হাসান সাইরুকীর ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।