কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪ এ ০৬:৫৭ PM
কন্টেন্ট: পাতা
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ১৯৯২ সালের ১ জুলাই রাজপাড়া, বোয়ালিয়া, শাহমখদুম ও মতিহার থানা নিয়ে প্রতিষ্ঠিত হয়। তখন এর আয়তন ছিলো ৯২ বর্গ কিলোমিটার। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আরএমপি ৪ থানা হতে আরও ৮ টি থানা যোগ হয়ে হয় ১২টি থানা। বর্তমানে থানা গুলো হলো বোয়ালিয়া, রাজপাড়া, চন্দ্রিমা, মতিহার, কাটাখালী, বেলপুকুর, শাহমখদুম, এয়ারপোর্ট, পবা, কাশিয়াডাঙ্গা, কর্ণহার ও দামকুড়া। বর্তমান আয়তন ৪৭২ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ১০,১০,০২০ জন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এখতিয়ার রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন মোট এলাকা ছাড়াও কাটাখালী ও নওহাটা পৌরসভার একটি অংশ এবং পবা উপজেলার হরিয়ান, পারিলা, হরিপুর, দামকুড়া, বড়গাছি ইউনিয়নের কিছু অংশ। এছাড়াও চারঘাট উপজেলার ইউসুফ ইউনিয়নের আংশিক এলাকা। রাজশাহী মেট্রোপলিটনের পূর্বে পুঠিয়া ও চারঘাট থানা, উত্তর দিকে মোহনপুর, পশ্চিমে গোদাগাড়ী থানা এবং দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত।
| ১. | |
| ২. | |
| ৩. | |
| ৪. | |
| ৫. | |
| ৬. | |
| ৭. | |
| ৮. | |
| ৯. | |
| ১০. | |
| ১১. |