কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ৩০ জুন, ২০২৫ এ ১২:৪২ AM

আরএমপির অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার ৩

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২৯-০৬-২০২৫ আর্কাইভ তারিখ: ০১-০১-২০৩১

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর পবা ও বেলপুকুর থানা পুলিশের পৃথক অভিযানে ৭০০ গ্রাম গাঁজা ও ৫৭০ পিস ইয়াবাসহ ৩ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে পবা ও বেলপুকুর থানা পুলিশ।

আরএমপির পবা থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: সুলতান আহমেদ (৪৪) রাজশাহী মহানগরীর পবা থানার মধুসুদনপুর এলাকার মৃত কাদের মন্ডলের ছেলে এবং বেলপুকুর থানা কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: মেহেদী হাসান (৩২) ও মো: বাবলু হোসেন (৩৫)। মেহেদী রাজশাহী জেলার মোহনপুর থানার খয়রা এলাকার মো: আনছার আলীর ছেলে ও বাবলু একই এলাকার মো: আবুল হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৮ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ রাত সাড়ে ৮ টায় আরএমপির শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদ এর সার্বিক তত্ত্বাবধানে পবা থানার এসআই মো: রাজিবুল করিম ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পবা থানার মধুসুদনপুর মধ্যপাড়ার এক বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের বর্ণিত টিম রাত ৯ টায় পবা থানার মধুসুদনপুর মধ্যপাড়ার উল্লিখিত বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি সুলতানকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজতে থাকা ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

অপরদিকে বেলপুকুর থানার এসআই জাহিদ হাসান ও তার টিম গতকাল ২৮ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ বিকাল সোয়া ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে বেলপুকুর পুলিশ চেকপোস্টে অভিযান পরিচালনা করে আসামি মেহেদী হাসান ও বাবলুকে ৫৭০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পবা ও বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন