কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ৭ জুন, ২০২৫ এ ১০:৫১ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০৭-০৬-২০২৫ আর্কাইভ তারিখ: ০১-০১-২০৩১

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৩ জন গ্রেপ্তার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১২ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ৪ জন ও অন্যান্য অপরাধে ৫ জন।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: ইমদাদুল হক (৩৮) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার নলখোল এলাকার আলহাজ্ব আহম্মদ আলীর ছেলে। সে হরিয়ান ইউনিয়নের সাবেক যুবলীগ সেক্রেটারী।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।