কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ এ ০৬:৪২ PM

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৬ জন

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১০-০৬-২০২৫ আর্কাইভ তারিখ: ০১-০১-২০৩১

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৬ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৫ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য অপরাধে ১ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী মিঠু সাহা (৩৭) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার কাপড় পট্টি এলাকার স্বপন সাহার ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন