কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ এ ০৭:৫৩ PM
কন্টেন্ট: ভাষন ভাষন ক্যাটাগরী: (নেই)
রাজশাহী মহানগরবাসীকে জানাই উষ্ণ অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ। শৃঙ্খলা-সেবা-নিরাপত্তা এই শ্লোগানে গত ১ জুলাই ১৯৯২ সালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গঠিত হয়। সময়ের পরিক্রমায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আধুনিক পুলিশে রুপান্তরিত হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় আরএমপি’র সদস্যগণ প্রশিক্ষিত, দক্ষ ও প্রাতিষ্ঠানিকভাবে সক্ষমতার পরিচয় দিয়েছে। অপরাধ প্রতিরোধ, তদন্ত এবং আইন-শৃংখলা নিয়ন্ত্রণের মাধ্যমে নাগরিকদের স্বাভাবিক জীবন-যাপন নিশ্চিত করা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মূল লক্ষ্য। বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণের সাথে পুলিশের সেতুবন্ধন তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠার শুরু থেকেই মামলার তদন্ত, ট্র্যাফিক ব্যবস্থাপনা, বিশেষ শাখার কার্যক্রমসহ জাতীয়, ধর্মীয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইভেন্টে আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনায় সাফল্যের স্বাক্ষর রেখে আসছে আরএমপি। ডিজিটাল নিরাপত্তায় সাইবার ক্রাইম ইউনিট গঠন, কিশোর অপরাধ দমনে কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ তৈরি এবং হ্যালো আরএমপি অ্যাপসের মাধ্যমে আরএমপি’র সেবা এখন হাতের মুঠোয়। তাছাড়া আরএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারের মাধ্যমে নির্যাতিতা নারী ও শিশু ভিকটিমের আইনগত সহায়তাসহ কাউন্সেলিং এর ব্যবস্থা করা হয়েছে। সন্ত্রাস মোকাবেলায় আরএমপি’র সিআরটি ও বোম ডিসপোজাল ইউনিটকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হয়েছে। তারা যেকোনো পরিস্থিতি ও সন্ত্রাসী হামলা মোকাবিলা করতে সদাপ্রস্তুত। এছাড়া আরএমপি ট্রেনিং স্কুল হতে আরএমপি’র পুলিশ সদস্যদের প্রতিনিয়ত যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। মানবসেবায় মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে বিনামূল্যে রক্ত সরবরাহ করতে প্রতিষ্ঠা করা হয়েছে আরএমপি ব্লাড ব্যাংক। যে কোন তথ্য, অভিযোগ কিংবা সেবা নিতে আরএমপি’র সদর দপ্তরে স্থাপন করা হয়েছে তথ্য ও সেবা কেন্দ্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, পদ্মা নদী বিধৌত, সিল্কসিটিখ্যাত রাজশাহী মহানগরবাসী রাজশাহী মাহনগরকে নিরাপদ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে সর্বাত্মক সহায়তা করবে।