কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ এ ১২:৩৪ AM

আরএমপি’র কর্ণহার থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২২-০৯-২০২৫ আর্কাইভ তারিখ: ০১-০১-২০৩১

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর কর্ণহার থানা পুলিশের অভিযানে গাঁজা উদ্ধারসহ ১ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কর্ণহার থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মো: কালাম হোসেন (৫৬) রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকার বেজুড়া সল্লাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অফিসার ইনচার্জ, কর্ণহার থানা জনাব মোঃ মাহবুব আলম নেতৃত্বে এসআই মো: আব্দুল মতিন ও তার টিম মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কর্ণহার থানা এলাকার বেজুড়া সল্লাপাড়ায় এক ব্যক্তি তার বাড়িতে মাদক বিক্রি করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাত ৮টা ২৫ মিনিটে অভিযান পরিচালনা করে আসামি কালামকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন